আইফোন থেকে উধাও টালিউড অভিনেত্রীর সাত হাজার ছবি

১৮ নভেম্বর, ২০২১ ১২:৩৩  
লাখ টাকা দামের মোবাইলফোন থেকে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং ভারতের লোকসভার সাংসদ মিমি চক্রবর্তীর সাত হাজার ছবি উধাও। এতে তিনি মোবাইল কোম্পানির বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটে। সেখানে তিনি তিনি আইফোনের নির্মাতা সংস্থা অ্যাপল কর্তৃপক্ষকে ট্যাগ করে সাহায্য প্রার্থনা করেছেন। অভিনেত্রী জানিয়েছেন ছবিগুলি ফিরে পাওয়ার সব রকম চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি অত্যন্ত মর্মাহত এই ঘটনায়। আনন্দবাজারের খবরে বলা হয়, অনেক চেষ্টা করেও সেইসব ছবি ও ভিডিও উদ্ধার করতে পারেননি মিমি। এমনকি ওই মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের হেল্প সেন্টারেরও শরণাপন্ন হয়েছিলেন তিনি। কিন্তু কোনোভাবেই সেই ছবি পুনরুদ্ধার করা সম্ভব না হওয়ায় অবশেষে মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ ঝাড়েন এই অভিনেত্রী। টুইট বার্তায় মিমি লেখেন, '৭০০০ ছবি ও ৫০০ ভিডিও- আমার মোবাইলের গ্যালারি থেকে সব ডিলিট হয়ে গেছে। আমি জানি না চিৎকার করে কাঁদা ছাড়া আর কী করতে পারি! সবরকম চেষ্টা করেছি ছবি উদ্ধার করার। কিন্তু কোনোটাতেই কোনো উপকার হয়নি। বিরক্তি লাগছে।' https://twitter.com/mimichakraborty/status/1460845294283673603?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1460928086141284353%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fd-339702802439064336.ampproject.net%2F2111060251003%2Fframe.html সেপ্টেম্বর মাসে আইফোন ১৩ ভারতীয় বাজারে আসার সঙ্গে সঙ্গেই ফোনটি কিনে ফেলেছিলেন মিমি। সেই খবরটিও সোশ্যাল মিডিয়া পোস্টে ভাগ করে নিয়েছিলেন টলিউডের জনপ্রিয় এই তারকা। টলিউড তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যার সবচেয়ে বেশি তাঁর। কোনো কারণ ছাড়াই ছবি ও ভিডিও ডিলিট হওয়ায় এখন তাঁর কান্না করা ছাড়া আর কিছুই করার নেই। তবে টুইটের কমেন্টে অনেকে ছবি ও ভিডিও ফিরে পাওয়ার উপায় বলে দিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘iCloud’ ছবিগুলো পাওয়া যাবে। তবে বহু ফলোয়ারই মিমিকে নিয়ে ট্রল করেছেন। পরিচালক অরিন্দম শীলের ‘খেলা যখন’ ছবির শুটিং সম্প্রতি শেষ করেছেন মিমি। তারপর পরিচালক মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবির শুটিং শুরু করেছেন তিনি। ছবিটির প্রথম পোস্টারও প্রকাশ হয়েছে।